Description
Dakshinaranjan Rachanasamagra
(2nd Part, Dakshinaranjan Mitra Majumder )
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচনা যেমন জনপ্রিয়, তেমনই তার বিস্তৃতি ছিল ব্যাপক। রূপকথার গল্প ছাড়াও তিনি ছড়া, কবিতা, গাথা, ব্রতকথা জাতীয় বিভিন্ন রচনা লিখেছিলেন। সেইসব রচনাগুলি উদ্ধার করতে সময় লেগেছে প্রচুর। এই উদ্ধারকার্য কোনো একক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের পক্ষে সহজসাধ্য ছিল না। এই কাজে সাহায্য করেছেন শ্রীপ্রবীর ঘোষ ও শ্রীবারিদবরণ ঘোষ মহাশয়। সেইসব রচনাগুলি একত্র করেই এই খণ্ডটি প্রকাশিত। দক্ষিণারঞ্জনের বেশ কিছু রচনা আজও উদ্ধার করা যায় নি। এই খণ্ড প্রকাশে লেখকের উত্তরাধিকারীগণও আন্তরিক সাহায্য করেছেন।
পাঠকদের সুবিধার্থে এই খণ্ডের সূচীপত্র নীচে দেওয়া হল-
১) দাদামশায়ের থলে
২) আশীর্বাদ ও আশীর্বাণী
৩) কিশোরদের মন
৪) আমার দেশ
৫) চারু ও হারু
৬) উৎপল ও রবি
৭) ক্যাঙ্গারু
৮) খোকাখুকুর খেলা
৯) কন্যকা কুন্তী
১০) গ্রাম্য গীতি
১১) প্রথম কথা
১২) একটি চিঠি
১৩) ঠাকুরদার ঝুলি।।



