Description
Dusprappo Rohosya Kahini Songroho ( Edited by Sumanta Chattopadhyay )
সূর্যালোককে বিশ্লেষণ করলে যেমন বিভিন্ন রঙের সমাহার দেখা যায়, ‘রহস্য রোমাঞ্চ’কে বিশ্লেষণ করলেও সেইরকম- সাসপেন্স, গোয়েন্দা কাহিনি, থ্রিলার, অতিলৌকিক, অ্যাডভেঞ্চার ইত্যাদি নানা উপাদান দেখা যায়। দুষ্প্রাপ্য কিছু রহস্য কাহিনিকে পাথেয় করেই এই সংকলনের পথ চলা শুরু। এই সংকলনের অধিকাংশ কাহিনিই ‘রোমাঞ্চ’ পত্রিকার পাতা থেকে সরাসরি তুলে আনা হয়েছে। এই বইতে বিধৃত হয়েছে এমন দশটি রহস্য আখ্যান যেগুলি শুধু বিরললভ্যই নয়, হারিয়ে যাওয়া রহস্য রোমাঞ্চ সাহিত্যের এক একটি দিকচিহ্নও বটে। পাঠকদের অনুরোধে সংকলনটির সূচিপত্র নীচে দেওয়া হল-
১) ফ্যাসাদে বাড়ি- দীনেন্দ্রকুমার রায়
২) বিজনে বন্দিনী- সুরেন্দ্রমোহন ভট্টাচার্য্য
৩) চোরাবালি- শ্রীমতি লীলা দেবী
৪) মরুমায়া- পরেশচন্দ্র বসু
৫) রূপকথার রাজপুরী- ফণীন্দ্রনাথ চক্রবর্তী
৬) মণিচোর- অসিতকুমার চট্টোপাধ্যায়
৭) তুমি বিচিত্র রূপিনী- প্রণব রায়
৮) জতুগৃহ- সন্তোষকুমার চট্টোপাধ্যায়
৯) মুখর অরণ্য- বিধায়ক ভট্টাচার্য
১০) ছদ্মবেশী- অনিলকুমার ঘোষ।।



